jagonews24.com
Latest items from this RSS source.
প্রত্যেক নাগরিক যেন অর্থনীতির সুফল পায় সেদিকে মনোযোগ দিতে হবে
নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেকদিন পর দেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার পথে আছি। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি সংসদ সদস্য নির্বাচিত করেছেন। নির্বাচিত সংসদ ও সরকার পেয়েছে। এটাকে ধরে রাখতে হবে এবং আরও…
প্রশান্ত ও ক্যারিবীয় জলসীমায় আবারও মার্কিন হামলা, পাঁচ মাসে নিহত ১৩৫
পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সন্দেহে তিনটি মাছ ধরার নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে নৌযানগুলোতে থাকা মোট ১১ জন নিহত হয়েছে। লাতিন অঞ্চলের জলসীমার নিরাপত্তা দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড এসব তথ্য জানিয়েছে। মঙ্গল…
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাদের সিদ্দিকীর অভিনন্দন
নবনির্বাচিত দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক অভিনন্দনপত্রে তিনি এই শুভেচ্ছা জানান। অভিনন্দনপত্রে কাদের সিদ্দিকী জা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তিন মন্ত্রণালয়-বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে একটি মন্ত্রণালয় এবং দুটি বিভাগের দায়িত্ব রেখেছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন জানিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে…
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন সালাহউদ্দিন, কক্সবাজারে উচ্ছ্বাস
নতুন গঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরে বিকেলে স্বরাষ্ট্রমন…
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের ২৪ জন প্রতিমন্ত্রীর সঙ্গে তিনিও শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির…
বাণিজ্য ও শিল্পসহ তিন মন্ত্রণালয়ের দায়িত্বে মুক্তাদির
বাণিজ্য ও শিল্পসহ তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। সেগুলো হলো- বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে সংসদ ভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মুক্তাদিরসহ মন্ত্রিসভ…
কৃষিসহ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিন উর রশীদ
টেকনোক্র্যাট মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ পেয়েছেন তিনটি মন্ত্রণালয়। সেগুলো হলো- কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আমিন উর রশীদসহ মন্ত্রিসভার অন্য সদস্…
ধর্মমন্ত্রী হলেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ সরকারে ধর্মমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি কুমিল্লা থেকে ছয়বার সংসদ সদস্য নির্বা…
স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরদার সাখাওয়াত হোসেন বকুলকে স্বাস্থ…
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হলেন এহছানুল হক মিলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এ সরকারের দুটি মন্ত্রণালয় সামলাবেন চাঁদপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে…
সড়ক-রেল-নৌ ৩ মন্ত্রণালয় পেলেন শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন ঢাকা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ…
বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান, প্রতিমন্ত্রী অমিত
বিএনপি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন যশোর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অ…
সংস্কৃতি মন্ত্রী হলেন নিতাই রায় চৌধুরী
মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ হয়। এসময় তিনি মন্ত্রী হিসেবে শপ…
রাজশাহীর মিনু পেলেন ভূমি মন্ত্রণালয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। এ সরকারে ভূমিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাজশাহী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি এর আগে রাজশাহী সিটি করপোরেশনের দুই বারের মেয়র ছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়া…
আইনমন্ত্রী হলেন আসাদুজ্জামান
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে লক্ষাধিকের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি প্রথমবারের মতো মন্ত্রী হলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় …
স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
দীর্ঘ অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের অধ্যায় পেরিয়ে অবশেষে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন বিএনপির নেতা কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্…
অর্থমন্ত্রী হলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন। ম…
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় তিনি মন্ত্রী হিসেবে শ…